,

তিনদিনের ব্যবধানে ৪ সাহিত্যিকের বিদায়

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের সাহিত্যাঙ্গন থেকে চলতি সপ্তাহে তিন দিনে আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধিসহ ৪ সাহিত্যিক চির বিদায় নিলেন। এই সাহিত্যিকদের চির বিদায়ে শোকাহত সাহিত্যাঙ্গন। সোমবার সকালে নগরীর সেনপাড়ার বাসিন্দা কবি তাসমিন আফরোজ সোমবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পরলে শোকাহত হয়ে পড়েন রংপুরের সাহিত্যকর্মীরা।

কবি তাসমিন আফরোজের মরদেহ ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হচ্ছে, সেদিন সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রাধাবল্লভের নিজ বাসায় মারা যান রংপুরের আরও এক প্রবীণ সাহিত্যিক আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

মঙ্গলবার সকালে কবি তাসমিন আফরোজের নামাজের জানাযা ও দাফনকার্য শেষে মুনসিপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে ওইদিন বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধির জানাযা শেষে একই কবরস্থানে দাফন করা হয়।এর আগে, ২৫ জুন রাতে মারা যান কবি নাহিদ রিভা। পরদিন ২৬ জুন সকালে মারা যান শিক্ষাবিদ, সাহিত্যিক, সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম। ওইদিনে দুজনের দাফনকার্য সম্পন্ন হয়।

রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন জানান, তিন দিনের ব্যবধানে পরপর ৪ জন সাহিত্যিকের চলে যাওয়াটা সত্যি কষ্টের। একটা শূন্যতা বিরাজ করছে সাহিত্য অঙ্গনে। আমরা শোকাহত।লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল বলেন, সাহিত্য অঙ্গনের চার গুণি মারা গেছেন। আমাদের ব্যথিত করে চলে গেলেন।

এদিকে ৪ সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত লেখক সমাজ রংপুর ও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও আগামী শুক্রবার বিকেলে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ওই চার গুণিজনের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির