,

পানসী রেস্টুরেন্টের খাবারে পোকা, হাসপাতালে ২ স্বেচ্ছাসেবক

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিতে আসা দুই স্বেচ্ছাসেবক। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ দুই স্বেচ্ছাসেবক হলেন এস এম মানবিক ফাউন্ডেশন ঢাকার প্রতিষ্ঠাতা সবুর আহমেদ ও সদস্য নজরুল ইসলাম। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ত্রাণ বিতরণ করতে ২৫ সদস্যের একটি দল তিন দিন ধরে সুনামগঞ্জে অবস্থান করছেন। আজ সকালে তারা পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পানসী রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাবার খাওয়ার এক পর্যায়ে তাদের একজনের প্লেটে একটি চেলা পোকা পাওয়া যায়। এটি দেখে তারা সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে দুজন বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অসুস্থ সবুর আহমেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে ঠিকমত খাওয়া দাওয়া হয়নি। তাই আজ সকালে পানসি রেষ্টুরেন্টে ভাত খেতে যাই। খাবার খাওয়ার সময় হটাৎ করে একজনের প্লেটে মৃত চেলা পোকা দেখতে পাই। পরে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ি।’

তিনি আরও বলেন,‘পানসির মতো একটি স্বনামধন্য রেস্টুরেন্টের এমন গাফিলতি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি বিষাক্ত পোকা, পেটে গেলে যে কোনো কিছু ঘটতে পারে। দায়িত্বশীলদের আরো দায়িত্ববান হওয়ার অনুরোধ জানাই।’

সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সৈকত দাস বলেন, ‘খাবারে পোকা দেখার পর স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিভাব চলে আসতে পারে। এটাকে আমরা ফুড পয়জনিং বলতে পারি। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এখন তারা মোটামুটি সুস্থ আছেন।’

পানসি রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখার ম্যানেজার সোজাদ আহমেদ বলেন, ‘এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। আমরা কখনও চাই না কোন গ্রাহকের কষ্ট হোক এবং আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হোক। অসুস্থ হওয়া দুইজনকে আমরা নিজেরা উপস্থিত থেকে চিকিৎসাসেবা দিচ্ছি। আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে পরবর্তীতে এমন দুর্ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড