,

যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে : সেনাপ্রধান

news-image

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে। এখানে অনেকে এখনো পানিবন্দি রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে এর চেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করতে পারবো। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত, তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এ লক্ষে যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি।

এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড