,

রংপুরে বাথরুম থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর স্টেশন রোড প্রাণি সম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে গোসল করার শাওয়ারের (জলযন্ত্র) সাথে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।

ওয়ালিউর রহমান আকন্দ প্রাণি সম্পদ অধিদপ্তরেররংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসাবে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।তার বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির