,

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার হয়বতনগর গ্ৰামের বাসিন্দা পিকআপ ভ্য্যানের চালক জিন্নাত (২৬)। অপরজন পিকআপ ভ্যানে থাকা একই উপজেলার তারপুর গ্ৰামের বাসিন্দা দেলোয়ার হোসেন (২৬)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টার সময় কাপাসিয়া থানাধীন রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকায় যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জের দিকে যাওয়া পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। ওই দুর্ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড