,

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দলের নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জয়ের পর বিশ্বকাপে সেনেগালকে অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে ধরা হলেও মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায় সেনেগাল। এরপর শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে প্রতিপক্ষ। পরে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

৪৫ বছর বয়সী থিয়াও আগামী সেপ্টেম্বরে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্ব থেকেও পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে ছিলেন। ২০২৫ সালের ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে এই শাস্তি নির্ধারণ করা হয়।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনেগালের নতুন কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। ডাকারে জন্ম নেওয়া এই সাবেক তারকাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে