,

ইনকিলাব কালচারাল সেন্টারে ‘ওয়ারিশ’ বিতর্ক, পদত্যাগ ৬ জনের

news-image

অনলাইন ডেস্ক : শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে উত্তরাধিকার (ওয়ারিশ) ও আর্থিক স্বচ্ছতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংগঠনটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের, সহ-সভাপতি ফাতিমা তাসনিম জুমাসহ ছয়জন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যাচাই শেষে সেন্টারটি দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

তবে পরিবারের পক্ষ থেকে ‘ওয়ারিশ সূত্রে সেন্টারের মালিকানা দাবি’ করা হয়েছে—এমন অভিযোগ সরাসরি নাকচ করেছেন শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি। তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী হাদির উত্তরাধিকারী তার মা, স্ত্রী ও সন্তান। তাদের কেউই সেন্টারের দায়িত্ব দাবি করেননি।

এদিকে ইনকিলাব কালচারাল সেন্টারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের জানান, তারা বর্তমানে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় অবস্থান করছেন। ঢাকায় ফিরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। তবে এখনো সেন্টারের দায়িত্ব তাদের কাছেই রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাবের উল্লেখ করেন, শরীফ ওসমান হাদি জীবদ্দশায় সেন্টারটির জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা সম্পন্ন করে যেতে পারেননি। এরপর থেকে ‘ওয়ারিশ’ সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সংগঠনের সভাপতি সালাউদ্দিন শুভও বলেন, দায়িত্ব নেওয়ার পর সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও অভ্যন্তরীণ নানা জটিলতা ও মানসিক চাপের কারণে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে ইনকিলাব মঞ্চের একাধিক সূত্রের দাবি, সেন্টারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই অভ্যন্তরীণ বিরোধের সূত্রপাত হয়। বিশেষ করে প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ও অনুদানের বিস্তারিত তথ্য চাওয়াকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়েছে।

মাছুমা হাদি অভিযোগ করেন, পরিবারের ওপর দায়িত্ব নেওয়ার দাবি চাপিয়ে দিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কখনোই সেন্টারের নিয়ন্ত্রণ দাবি করা হয়নি। বরং তিনি শুধু তার ভাইয়ের আদর্শ ও স্মৃতিকে ধারণ করে কাজ করতে চেয়েছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় ইনকিলাব কালচারাল সেন্টার। বই প্রকাশনা, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করে। তবে প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকেই সংগঠনটির নেতৃত্ব ও পরিচালনা নিয়ে নানা আলোচনা ও বিতর্ক সামনে এসেছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের