,

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৭ ডলার বেড়ে ৭৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সতর্ক অবস্থান নিয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ধীর হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে এবং হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবিও করে।

যুদ্ধের আগে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ওই দিন মাত্র ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, চুক্তির পর জুন মাসে বৈশ্বিক তেল সরবরাহ কিছুটা বাড়লেও তা এখনো সংঘাত শুরুর আগের তুলনায় অনেক কম রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ঘোষণার পরও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে বিকল্প পাইপলাইন ব্যবস্থা বাড়ানো গেলে ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর তেল পরিবহনের নির্ভরতা কমানো সম্ভব হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র