সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তার বিশ্বাস, লিওনেল মেসিকে নিষ্ক্রিয় রাখতে পারলেই ইংল্যান্ড ফাইনালে জায়গা করে নেবে।

এক ফুটবল আলোচনায় কোল বলেন, মেসিকে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাই হবে ইংল্যান্ডের বড় লক্ষ্য। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আর্জেন্টিনার অধিনায়ককে আটকাতে পারলে জয় পাওয়া সম্ভব।

জো কোল আরও বলেন, ইংল্যান্ডের দলে যে গতি ও সামর্থ্য রয়েছে, তা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তার মতে, ইংলিশরা সেমিফাইনাল জিতে বিশ্বকাপের ফাইনালে উঠবে।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ইংল্যান্ড। ওই ম্যাচে জুড বেলিংহামের দুই গোল দলের জয় নিশ্চিত করে। পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দলটি।

অন্যদিকে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে। ম্যাচে গোল করতে পারেননি মেসি, তবে পুরো টুর্নামেন্টে আট গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তিনি।

তবে ইংল্যান্ডকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্কটল্যান্ডের সাবেক ফুটবলার অ্যালি ম্যাককোইস্ট। তার মতে, ফ্রান্স বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল হলেও আর্জেন্টিনার তুলনায় ইংল্যান্ডের সামর্থ্য বেশি। তবে মেসির যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত মেসিও। আর্জেন্টাইন অধিনায়ক জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় বড় দলের বিপক্ষে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম মাঠে নামবেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানান মেসি।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা

ইনকিলাব কালচারাল সেন্টারে ‘ওয়ারিশ’ বিতর্ক, পদত্যাগ ৬ জনের