,

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এ শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের সম্পর্কের ভিত্তিতে এ সম্পর্ক দীর্ঘদিন ধরে এগিয়ে চলছে।

শোকবার্তায় তিনি বলেন, এই শোকের মুহূর্তে তার চিন্তা ও প্রার্থনা কাতারের আমির, রাজপরিবার ও দেশটির জনগণের সঙ্গে রয়েছে।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানিকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের