,

শ্রেণিকক্ষে বসবে সিসিটিভি, ঢাকায় বসেই চলবে নজরদারি

news-image

অনলাইন ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকায় বসেই শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের পাঠদান, শিক্ষকের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, প্রথম ধাপে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান সিসিটিভি ব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এজন্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোকে নির্ধারিত অনলাইন ফরমে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

এই প্রকল্প একযোগে সব প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে না। যেসব বিদ্যালয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো, ইন্টারনেট সংযোগ ও আইপি-ভিত্তিক ক্যামেরা রয়েছে, সেগুলোকে প্রথমে এই ব্যবস্থার আওতায় আনা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠান যুক্ত হবে।

কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষক সময়মতো ক্লাস নিচ্ছেন কি না, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান এবং শ্রেণিকক্ষের সামগ্রিক পরিবেশ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে মনে করছে শিক্ষা প্রশাসন।

এ লক্ষ্যে বিদ্যালয়গুলোর কাছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা, সচল ক্যামেরা, ক্যামেরার ধরন ও ব্র্যান্ড, ডিভিআর বা এনভিআরের তথ্য, ইন্টারনেট সুবিধা এবং কেন্দ্রীয় প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রতিটি বিদ্যালয়ের আইপি-ভিত্তিক ক্যামেরা ইন্টারনেটের মাধ্যমে একটি কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। সেখান থেকে অনুমোদিত কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বিদ্যালয় বা শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু নজরদারি নয়; বরং শিক্ষা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর করা। প্রযুক্তির মাধ্যমে পাঠদানের মান উন্নয়ন এবং দ্রুত সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এ পরিকল্পনার উদ্দেশ্য।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি স্থাপন এবং একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের পক্ষে মত দিয়েছেন। তার মতে, প্রযুক্তিনির্ভর তদারকি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে দেশে ২০ হাজার ৯৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৯৪ লাখ শিক্ষার্থী এবং ২ লাখ ৬৬ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। এই বিশাল শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকরভাবে তদারকির লক্ষ্যেই কেন্দ্রীয় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের