,

ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

news-image

অনলাইন ডেস্ক : টানা ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত বাড়ছে। জেলার ছাতক পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক পয়েন্টে তা ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার, ছাতকে ১২৫ মিলিমিটার এবং তাহিরপুরে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানি আরও বেড়ে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমাসহ অন্যান্য নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। যদিও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবুও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সম্ভাব্য বন্যা মোকাবিলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট