,

মেঘলা দিনে হাতে মাখা খিচুড়ি আর ডিম আলুর পাতুরি

news-image

নিউজ ডেস্ক : ভুনা খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার। তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। বাইরে ঝুমবৃষ্টি, ঘরে খিচুড়ি রান্না না হলে চলে? বৃষ্টির দিনে আমরা ছোট-বড় সকলেই খিচুড়ি খেতে খুব পছন্দ করি। তবে একই রকম খিচুড়ি খেতে নিশ্চয়ই সব সময় ভালো লাগার কথা নয়। তাই আজকে আপনাদের জন্য থাকছে একটু ভিন্ন স্বাদের হাতে মাখা খিচুড়ি আর ডিম আলুর পাতুরির রেসিপি।

হাতে মাখা খিচুড়ি (৩ জনের জন্য)

উপকরণ

চিনি আতপ চাল: ১ কাপ

সোনা মুগের ডাল: ৩/৪ কাপ

পেয়াঁজ: ২টি মাঝারি

রসুন: ৫-৬ মাঝারি কোয়া

টমেটো: ১ টি বড়

কাঁচা মরিচ: ৪-৫টি

জিরা-ধনিয়া বাটা বা গুঁড়া: ১ বড় চামচ

মরিচ গুঁড়: ১ চা চামচ

হলুদ: ১ চা চামচ

লবন স্বাদমতো

সরিষার তেল: ২ বড় চামচ

পদ্ধতি

চাল ধুয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। সেই ফাঁকে খুব কম আঁচে সোনালি করে ভেজে তুলুন মুগের ডাল।

এ বারে একটা তলা পুরু বাসনে মিহি করে কুচনো পেয়াঁজ আর কাঁচা মরিচ মেশান লবন দিয়ে। হাত দিয়ে চেপে মাখুন যাতে পেয়াঁজ থেকে বেশ পানি বেরিয়ে আসে। এতে সব মশলা আর সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন।

হালকা হাতে চাল আর ডাল ও মেশান যাতে ভেঙে না যায়।

২ কাপ গরম পানি দিয়ে, শক্ত ঢাকা আটকে খুব কম আঁচে রান্না করুন ১২ মিনিট।

তার পর খিচুড়ির ঠিক মাঝখানটা আলতো হাতে একটু ফাঁকা করে দিয়ে দিন আরও ১/২ কাপ পানি।

একটা লোহার চাটুর উপর এই বাসন বসিয়ে ঢাকা দিয়ে দমে বসান আরও ৭ মিনিট।

পানি শুকিয়ে মাখা মাখা হলে ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

অলস দিনের সহজ এই খিচুড়ির যোগ্য সঙ্গতে রইল ততোধিক সহজ আর একটি রান্না। এক পাত্রে মেখে রান্না করা ডিম আর আলুর পাতুরি।

ডিম আলুর পাতুরি (৩ জনের জন্য)

উপকরণ

দেশি মুরগির ডিম: ৬টি

আলু: মাঝারি ২টি

পেয়াঁজ: বড় ১টি

রসুন: বড় কোয়া ৬টি

জিরা ধনিয়া মরিচ বাটা: ২ বড় চামচ

সরিষার তেল: ২ বড় চামচ

লবন স্বাদ মতো

হলুদ: ১ চা চামচ

কলাপাতা ২টি

পদ্ধতি

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রাখুন। আলু ঝিরিঝিরি করে কেটে সামান্য লবন মাখিয়ে রাখুন।

একটি পাত্রে পেয়াঁজ মিহি করে কুচিয়ে লবন আর বাকি মশলা দিয়ে ডলে ডলে মাখুন। ওতেই সরিষার তেলও দিয়ে দিন। একটি চাটুতে দুই পরত কলার পাতা বিছিয়ে সসরিষার তেল মাখিয়ে নিন।

এ বার একটি করে ডিমের টুকরো হাতে নিয়ে মশলা মাখিয়ে, ডিমের কাটা দিক কলাপাতার দিকে করে গোল করে ধার বরাবর সাজিয়ে দিন। মধ্যেখানে বেশ খানিকটা জায়গা রাখুন।

বেঁচে যাওয়া মশলায় আলু দিয়ে ভাল করে মেখে ওই মাঝখানের ফাঁকে ভরে দিন। ঢাকা বন্ধ করে কম আঁচে রান্না করুন ১০ মিনিট বা যত ক্ষণ না আলু সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়। উপরে আরও একটি কলাপাতা ঢেকে উল্টে দিয়ে আবার রান্না করুন ৫ মিনিট। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না