,

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু বাগানে থোকায় থোকায় মুকুল, কৃষকের মুখে হাসি 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : লিচু গাছের মুকুলে মুকুলে ভরে উঠেছে একেকটি বাগান।সবুজের সমারোহে প্রতিটি লিচু গাছ মুকুলে ভরপুর।  আবহাওয়া অনুকূলে থাকলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্হানীয় লিচু চাষিরা ভালো ফলনের আশা করছেন।
ইতিমধ্যে লিচু গাছের পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সরেজমিনে ঘুরে কথা বলে জানা যায়,  চলতি বছর জেলায় ৫১০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। এর মধ্যে বিজয়নগর উপজেলায় ৩৭৫ হেক্টর রয়েছে। বিজয়নগর উপজেলায় ভিটিদাউদপুর, খাটিংগা, বিষ্ণুপুর, ছতুরপুর, কালাছড়া, বক্তারমুড়া, শ্রীপুর, নোয়াগাও, পত্তন, আদমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, পাহাড়পুর, সেজামুড়া, কামালমুড়া, গিলামুড়া, জলিলপুর ও মুকুন্দপুর বেশ কয়েকটি এলাকায় বাণিজ্যিকভাবে লিচু চাষ হচ্ছে। ওইসব এলাকায় বাগানে দেশী লিচু, এলাচি, চায়না, পাটনাই ও বোম্বাই লিচু চাষ করা হয়। এখানকার মাটি লিচু চাষের উপযোগী হওয়ায়  অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। সুস্বাদু  রসালো এ ফলটি মানুষের কাছে দিনদিন সমাদৃত হচ্ছে ভিন্ন স্বাদে।
স্থানীয় লিচু চাষি রহিম মিয়া বলেন, এ বছর আগে  বৃষ্টি হওয়ায় উপজেলায় লিচুর গাছগুলোতে নির্ধারিত সময়ের মধ্যেই গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। এরই মধ্যে লিচু বাগানগুলোতে পাতার ফাঁকে ফাঁকে দেখা মিলছে লিচুর মুকুলের। আরেক চাষি কুদ্দুস মিয়া জানান, এ বছর লিচু বাগানগুলোতে মুকুল অনেক ভালো এসেছে।  যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাগানগুলো রক্ষা পায়, তাহলে এ বছর বিজয়নগরে লিচুর ফলনে কৃষকরা অনেক লাভবান হবেন।
উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, এখানকার মাটি লিচু চাষের জন্য খুবই উপকারী। লিচুর ফলন বৃদ্ধিতে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ অঞ্চলের লিচুর খ্যাতি রয়েছে জেলাসহ দেশজুড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য