,

২৫ লাখ টাকা পেলো ‘মুভিং বাংলাদেশ’

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমা নির্মাণের জন্য আবারও ফান্ড পেয়েছে নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’। গতকাল বুধবার এটি সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে।

এর আগে একই সিনেমার জন্য ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার ফান্ড পেয়েছিল নুহাশ। এ ছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে ‘মুভিং বাংলাদেশ’।

নতুন ফান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান। এটি গুপী-বাঘা প্রডাকশনের ব্যানারে তৈরি হবে। সিনেমাটি গ্রান্ড প্রাইজ জেতায় নুহাশ সুযোগ পাবেন আমেরিকার বিখ্যাত নির্মাতা মার্ক ডেভিড ডুপ্লাসের মেন্টরিংয়ে কাজ করার সুযোগ।

প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘সিনেমার জন্য প্রথম ফান্ড পাওয়া নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। সেটা কেটে যায় তাইপে সরকারের ফান্ডে। এখন আবারও আমরা টাকা পেলাম। সিনক্রাফ্ট ফান্ড সিনেমা নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দেবে।’

সিনেমাটির নির্মাতা নুহাশ জানান, ফিল্মটির কাজ এখন শেষ হয়নি। আগের কাজ, এই সিনেমার চিত্রনাট্য দেখে ফান্ড এবং নির্মাণের সুযোগ-সুবিধা আসছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড