বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া  আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানি আর ভৌগান্তি, দালাল দৌরাত্ম্য চরমে !

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তির অন্তহীন অভিযোগ করে যাচ্ছে ভুক্তভোগীরা। পাসপোর্ট অফিসের অনিয়ম যেন কিছুতেই থামছেনা। দিন যতই যাচ্ছে বাড়ছে পাসপোর্ট অফিসের অনিয়ম ও ভোগান্তি। অনিয়ম, দুর্নীতি যেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রতিদিনের চিএ।
এখানে পার্সপোট করতে আসা সাধারণ মানুষদের পদে পদে পৌহাতে হচ্ছে ভোগান্তি। আবার  নানা অজুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে ঘুঁরে আর খোঁজ নিয়ে জানা যায়, বছরের পর বছর ধরে চলা কর্মচারীদের দুর্নীতি আর দালাল সিন্ডিকেটের আধিপত্য এখন যেন নিয়মে পরিণত হয়েছে। করোনা মহামারি কারনে পার্সপোট অফিসের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের আগষ্ঠ মাসের শেষ দিকে এ কার্যক্রম আবার পুরোদমে শুরু হয়।
অফিসটিতে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের নেতৃত্বে রয়েছে অফিসের কিছু অসাধু কর্মমচারী।
তাদের মদদে দালাল চক্রের আধিপত্য কারনে ভিতরে ভিতরে চরম ক্ষোভ প্রকাশ করছে ভোগান্তি শিকার সাধারণ মানুষদের।নাম প্রকাশ না করার শর্তে এখানে পার্সপোট করতে আসা  কয়েকজন বলেন, অতিরিক্ত অর্থ আদায় করতে বিভিন্ন ভুল দেখানো হয় কাগজে। আমরা সাধারণ ভাবে পাসপোর্ট জমা দিতে আসলে তারা  অজুহাত আর বিভিন্ন ভুল  বের করেন। কিন্তু দালালের মাধ্যমে  দিয়ে দিলে কোন সমস্যা হয় না। অফিসের অনেকে দালালদের সাথে মোবাইলে কথা বলে পরিচয় করিয়ে দেন। আর অতিরিক্ত অর্থ দিয়ে দালালদের হাতে বাইরে কাগজপএ জমা দিলে কোন নিয়মনীতি জন্য আটকাতে হয়না।
তাই হয়রানির ভয়ে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট ফরম জমা দিচ্ছেন অনেকে। পৌর এলাকার ভাদুঘর গ্রামের এক  আবেদনকারী জানান, তিনি আগের দিন একই কাগজপত্র আবেদন জমা দিতে গিয়েছিলেন। তখন  ভুল ধরা হয়েছিল। সেই সময় অফিসের একজন বলেছিলেন, এসব ভুল কোন ব্যাপার না, দেড়হাজার টাকা বাড়তি দিলে, সময়মতো এসে পাসপোর্ট নিয়ে যাবেন।
এ বিষয়ে সহকারী পরিচালক শরিফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, অফিসে কোন কর্মচারি অর্থ ব্যাণিজের সাথে জড়িত আছে কিনা এ বিষয়টি আমার নজরে আসেনি। যদি কারো বিরুদ্ধে অর্থ ব্যাণিজ্য আর দূর্ণীতির সাথে জড়িত আছে এরকম অভিযোগ আমার কাছে আসে তাহলে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি লিখে  তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে। বর্তমানে ই-পাসপোর্ট শুরু হওয়ায় সম্পুর্ণ অনলাইনে আবেদন করা হয়। অফিসে দালালদের কোন ভাবেই  ঢুকতে দেওয়া হয়না।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী