,

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’ আত্মপ্রকাশ করেছে। সভাপতি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রুবেল খানকে মনোনীত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যান্য সদস্যরা হলেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান বাপ্পি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফজলে এলাহী সাব্বির।

চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রুবেল খান বলেন, এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ছিলো না। আমাদের মাধ্যমেই এই কমিটির যাত্রা শুরু হলো। আশা করি আমরা কমিটিকে একটা ফলপ্রসু পর্যায়ে দাড় করাতে পারবো।

চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম ফাহাদ বলেন, ‘আমরা এই কমিটির মাধ্যমে চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠিত করবো এবং একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করব। এসময় তিনি সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, জেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতে আমরা কাজ করে যাবো। উল্লেখ্য, ক্যাম্পাসে অধ্যায়নরত চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভর্তি ও পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করবে এ সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর