,

নাসিরনগরে ২২টি ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া : দূর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রনালয় নাসিরনগরে ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নিমার্ণের জন্য ২২টি ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামানের পরিচালনায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ।

এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দূর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ১৫৪ টাকা ব্যয়ে গ্রামীণ বাস্তায় সেতু-কালভার্ট নিমার্ণ শীর্ষক প্রকল্পের ২২টি সেতু-কালভাট নিমার্ণ করা হবে ।

তিনি বলেন বর্তমান সরকার গ্রামীণ জনপদ উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়ন চলমান থাকবে। এর আগে তিনি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা