শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চালের দাম বৃদ্ধি , ক্রেতারা বিপাকে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাক্ষনবাড়িয়ার বিভিন্ন হাট-বাজারে আকষ্মিক বেড়েছে চালের দাম। গত কয়েক দিনে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৪/৫ টাকা। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। চাল ব্যবসায়ীদের দাবী ধানের বাজার দর বাড়ায় চালের দামও বেড়েছে। জেলার খাদ্য বিভাগ জানিয়েছে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বিপুল পরিমাণ চাল মজুদ থাকায়, চাল নিয়ে আতংকিত হবার কিছু নেই।

কিছুটা অস্থির হয়ে উঠেছে চালের বাজার। পাইকারী বাজারে ২/১ টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি ৪/৫ টাকা। চাল ব্যবসায়ীদের দাবী ঘূর্নিঝড় বুলবুল ও পরিবহন ধর্মঘটের প্রভাবে বাজার কিছুটা চড়া হয়েছে। এক সপ্তাহ আগেও পাইকারী বাজারে প্রতিমণ বিআর-২৯ চাল ১৪শ টাকায় বিক্রী হলেও বর্তমানে ১৬শ টাকায় বিক্রী হচ্ছে। এদিকে বিআর-২৮ মণ প্রতি বেড়েছে ১শ টাকা। তবে আমন ধান বাজারে আসতে শুরু করায় শীঘ্রই বাজার স্থিতিশীল হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। মিল মালিকদের দাবী জেলায় প্রতিদিন দেড় হাজার টন চাল উৎপাদিত হচ্ছে। পর্যাপ্ত চাল মজুদ থাকায় চালের কোন সংকট হবে না। পাইকারী ব্যবসায়ীরা চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের মূল্যবৃদ্ধিসহ খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন। সাধারন ক্রেতারা বলেন কিছুদিন আগে বাজার ঠিক থাকলেও কোন অজুহাত ছাড়াই কেজি প্রতি ৫/৬ টাকা বাড়িয়ে বিক্রি করছে । এতে আমরা যারা নি¤œ আয়ের মানুষ তারা চাল কিনতে এসে বিপাকে পড়েছি।নিয়মিত নজরদারী করা দরকার যাতে অসৎ ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে না পারে।দোকানদাররা জানান , সরকার নির্ধারিত ধানের দাম বেশী হওয়ায় চালের দাম বেড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া চাউলকল মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল আহমেদ জানান বাজারে পর্যাপ্ত চাল রয়েছে । নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবী জানিয়েছেন তিনি।এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা কাউসার সজীব মূল্যবৃদ্ধির বিষয়টি সাময়িক বলে উল্লেখ করে জেলায় চাহিদার তুলনায় বেশী চাল মজুদ থাকার কথা জানান । তিনি জানিয়েছেন জেলায় ১৫ হাজার টন চাল মজুদ রয়েছে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, বাজারে সব ধরনের চাল ৩/৪ টাকা বাড়ার লক্ষণ আছে। এই সুযোগে যেন কেই অতিরিক্ত মুনাফা নিতে না পারে সে বিষয়ে আমরা বাজার মনিটরিং করছি।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম