,

রংপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা : চারজন কারাগারে

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে এক কলেজছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী দলের চারজনসহ অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। এব্যাপারে ভুক্তভোগীর মা বাদি হয়ে হারাগাছ থানায় আসাদুজ্জামান শুভকে প্রধান আসামী করে ছয় জনের নামে মামলা দায়ের করে। আজ রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, হারাগাছ পৌর শহরের কাজীপাড়া কসাইটারী গ্রামের শুকুর আলী, নাসিম মাহমুদ, আলম মিয়া ও ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মাইক্রোচালক মনারুল ইসলাম।
ভুক্তভোগী ওই কলেজছাত্রী রংপুর মহানগরীর চাঁদকুঠি গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে ও হারাগাছ সরকারি কলেজের একাদশ শ্রেণী শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানা পুলিশের ওসি একেএম নাজমুল কাদের বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় কলেজছাত্রী জাকিরা আফরিন সাথী রংপুর থেকে প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলো।

এ সময় সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলায় শুভর লোকজন অটোরিকশার চালকের পথরোধ করে। এ সময় অপহরণকারীরা অটোচালকের গলায় ছুরি ধরে কলেজছাত্রী সাথীকে অটো থেকে নামিয়ে তার হাত-পা ও মুখ বেধে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে অটোচালক চিৎকার দিলে পাশের ডিনারের ইটভাটায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে এবং তিন যুবক ও মাইক্রোচালককে আটক করে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌছে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আজ রবিবার দুপুরে আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, অপহরণের মুলহোতা আসাদুজ্জামান শুভ বখাটে। তার বিরুদ্ধে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া অপহরণকারী আটক তিন যুবক স্থানীয় বখাটে। এরমধ্যে দুইজন স্কুল ছাত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর