,

৯ বছর ধরে ভাঙা পড়ে আছে সেতু, দুর্ভোগে মানুষ

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় কৃষ্ণপুর খালের সেতুটি ৯ বছর ধরে ভাঙা পড়ে আছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই উপজেলার রংছাতী ইউপির ১০ গ্রামের মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, রোগীরা।

জানা গেছে, ২০০৪ সালে রংছাতী মোড় থেকে কৃষ্ণপুর বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের খালের উপর পাকা সেতুটি নির্মাণ করে ওয়ার্ল্ড ভিশন। ২০১০ সালের বন্যায় ভেঙে পড়ে সেতুটি। এরপর থেকে বারবার আবেদন করা হলেও সংস্কারের নাম নিচ্ছে না কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙা সেতু দিয়েই যাতায়াত করে ১০ গ্রামের মানুষ। প্রতি বছর বর্ষায় ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করে পার হতে হয়।

ইউপি সদস্য মো. আক্কাস আলী জানান, সেতুর দুই পাশে দুটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা রয়েছে। হাজারো শিক্ষার্থী, কর্মজীবী প্রতিদিন এ সড়ক ব্যবহার করে। কৃষ্ণপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, রায়পুর, বিশাউতি, বানাইকোনা, বুড়িমারীসহ ১০টি গ্রামের মানুষকে উপজেলা সদর ও জেলা সদরে যেতে এ সড়কটিই ব্যবহার করতে হয়।

ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন জানান, বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন সেতুর ভাঙা অংশ পার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় গর্ভবতী মা, শিশু, বৃদ্ধ রোগীরা। এছাড়া গ্রামগুলোর কৃষি পণ্য বাজারে নিতেও এ সড়কটি ব্যবহার করতে হয়। সাঁকোটি ঝুকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, রংছাতী-কৃষ্ণপুর সড়কের ভাঙা সেতুর স্থান পরিদর্শন করা হয়েছে। সড়ক সংস্কার ও নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ টাকা। আশা করি, দ্রুত কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর