,

অভ্যন্তরীণ কোন্দলে বন্দুকযুদ্ধ, নিহত ১

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন বাক্কা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, নিহত বাক্কা চুয়াডাঙ্গা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নেতৃত্বে ছিল একটি সন্ত্রাসী গ্রুপ। হত্যা, বোমাবাজি, চাঁদাবাজি ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর