,

হরিণ খেতে গিয়ে মরল অজগর

news-image

নেত্রকোনা প্রতিনিধি : হরিণ শাবক খেতে এসে নেত্রকোনা উপজেলার কলমাকান্দা বিশাল আকারের একটি অজগর সাপ মারা গেছে। এ ঘটনা ঘটেছে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ চন্দ্রডিঙ্গা এলাকায়।

স্থানীয়রা জানায়, বিশাল আকারের অজগর সাপটি ওই পাহাড়ি অঞ্চলের একটি হরিণ শাবক গিলে ফেলে। একপর্যায়ে হরিণ শাবকটি সাপের গলায় আটকে যায়। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে সাপটিকে ধরে বেঁধে রাখে। রাতে এটি মারা যায়।

জানা যায়, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট। মরে যাওয়ার পর গ্রামবাসী মৃত সাপটি মাটিচাপা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বন কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় বাংলাদেশ জার্নালকে বলেন, বিষয়টি শুনেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর