,

প্রেমিকের সাথে পালানো স্ত্রী, স্বামীকে বললেন ‘টেনশন করোনা’!

news-image

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান সাবিনা নামের এক গৃহবধূ। পরে স্বামীকে ফোন করে স্ত্রী বলেন, ‘আমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মুক্তাগাছার রঘুনাথপুর গ্রামে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় গৃহবধূর স্বামী শাহজালাল একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে শাহজালারের সঙ্গে ৫ মাস আগে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আইয়ুব আলীর মেয়ে সাবিনা বেগমের (২০) বিয়ে হয়।

সাবিনার স্বামী শাহজালাল একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী সাবিনা বাড়িতে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতে সাবিনা তার পূর্বের প্রেমিক ইউসুফের সঙ্গে মোবাইলে প্রায়ই কথা বলতেন। বিষয়টি বাড়ির লোকজন শাহজালালকে জানালে তিনি সাবিনাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি স্বীকার করেন সাবিনা।

বুধবার রাতে বাড়ির সবার অজান্তে পূর্ব পরিকল্পিতভাবে প্রেমিক ইউসুফের সঙ্গে পালিয়ে যান সাবিনা। খবর পেয়ে শাহজালাল তার শ্বশুরসহ সাবিনার আত্মীয় স্বজনদের বিষয়টি জানান।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রেমিকের মোবাইল নম্বর থেকে সাবিনা ফোন করে স্বামী শাহজালালকে বলেন, ‘আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’ উপায় না পেয়ে শাহজালাল মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর