,

জামালপুরে লোহার রড দিয়ে পে’টানো হলো প্রধান শিক্ষিকাকে!

news-image

জামালপুর প্রতিনিধি- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষিকাকে পি’টিয়ে জ’খম করার অভিযোগ উঠেছে একই স্কুলের সভাপতি প্রার্থী ও সাবেক এক ইউপি সদস্যের বি’রুদ্ধে।

গুরুতর আ’হত অবস্থায় ওই শিক্ষিকাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।

একই স্কুলের সহকারী শিক্ষক মো.তারিকুজ্জামান ছোটন জানান, সাজিমারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনাকে চাপ প্রয়োগ করে আসছিলো হামিদুর রহমান।

একই কারনে রাফিউল ইসলাম রাফি নামে এক শিশুকে তার নিজের সন্তান পরিচয়ে স্কুলে ভর্তি করেন। কিন্তু হামিদুর রহমান ফর্সার প্রতিপক্ষরা প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার কাছে অভিয়োগ করেন সাজিমারা সরকারি প্রাইমরী স্কুলের ওই ছাত্র রাফিউল ইসলাম রাফি হামিদুর রহমান ফর্সার সন্তান না। রাফিউল ইসলাম রাফি একই গ্রামের হাবিবুর রহমান বইতুল্লাহর ছেলে।

অভিযোগের বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের কাছে একটি প্রত্যয়নপত্র চান। ইউপি চেয়ারম্যান তার প্রত্যয়ন পত্রে উল্লেখ করেন, স্কুল ছাত্র রাফিউল ইসলাম রাফির বাবার নাম হামিদুর রহমান ফর্সা নাম দিয়ে যে জন্ম সনদটি দাখিল করেছে সেই জন্ম সনদটি ভূয়া। প্রকৃতপক্ষে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে স্কুলে একটি ভূয়া জন্মসনদ দাখিল করা হয়েছে। স্কুল ছাত্র রাফির বাবার নাম হাবিবুর রহমান বইতুল্লাহ।

এই ঘটনায় প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বিনার প্রতি ক্ষুব্ধ হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে হামলা চালায়। একপর্যায়ে হামিদুর রহমান ফর্সা প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনাকে স্কুলের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেদম প্রহার করে। লোহার রড দিয়ে পি’টিয়ে প্রধান শিক্ষককে গুরত্বর আ’হত করে হামিদুর রহমান ফর্সা।

পরে অন্যান্য শিক্ষক ও গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গুরুত্বর আহত প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনা জানান, হঠাৎ করেই হামিদুর রহমান অফিস কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং আমার উপর অতর্কিত হামলা চালায়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণা রায় জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, আমার স্বাক্ষর জাল করে ভূয়া জন্ম সনদটি বানিয়েছিলো হামিদুর রহমান ফর্সা। এছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে একজন শিক্ষিকাকে মারধর করে সে অনেক বড় অন্যায় করেছে। এই অপরাধে তার দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা