,

গরুর মাংসের সাদা ভুনা

news-image

গরুর মাংসের ভুনা, ঝুরি, কোরমা, কালাভুনা কত কী-ই তো খেয়েছেন। এবার তাহলে চেখে দেখতে পারেন গরুর মাংসের সাদা ভুনা। ভাবছেন এ আবার কেমন রেসিপি! চলুন জেনে নেয়া যাক-

উপকরণ:
গরুর মাংস এক কেজি
পেঁয়াজ কুঁচি হাফ কাপ
টক দই দেড় কাপ
এলাচি ৩/৪টি
লবঙ্গ ৪/৫টি
দারুচিনি ৩/৪টি
জয়ত্রী এক চিমটি
বাদাম বাটা এক টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
আদা বাটা দেড় টেবিল চামচ
জিরা ১ চা চামচ
কেওড়া জল হাফ টেবিল চামচ
কাঁচামরিচ ৮/১০টি
লবণ পরিমাণমতো
তেল হাফ কাপ
পানি পরিমাণ মতো (যদি লাগে)
পেঁয়াজ বেরেস্তা কয়েক টেবিল চামচ।

মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন এবং টক দই দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন আধ ঘণ্টা। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিন এবং সামান্য লবণ (হাফ চা চামচ) দিয়ে ভাঁজুন। এলাচি, দারুচিনি দিয়ে দিন।

পেঁয়াজের রঙ তামাটে হয়ে আসলে আগুন মাঝারি আঁচে রাখুন। মশলাগুলো পেঁয়াজে দিয়ে ভালো করে ভেজে নিন। তেল কিছুটা উঠে আসবে এবং ঘ্রাণ বের হবে।

এবার দইয়ে রাখা মাংস দিয়ে দিন। সামান্য একটু পানি দিতে পারেন, ভালো করে মিশিয়ে নিন। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস ২০/২৫ মিনিট রাঁধুন। মাঝে মাঝে নেড়ে দিন।

মাংস নরম না হলে আরো কিছু সময় রাখুন, প্রয়োজনে আরো পানি দিতে পারেন। মাংস নরম হয়ে গেলে, লবণ, কয়েকটা কাঁচা ও শুকনা মরিচ দিতে পারেন (ইচ্ছা ও যদি লাগে)। এবার বেরেস্তা গুঁড়া করে ছিটিয়ে দিন। ব্যাস, হয়ে গেল মজাদার গরুর মাংসের সাদা ভুনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর