,

নাটোরে বন্যার পানিতে ব্রীজ ভেঙ্গে ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি  : নাটোরের সিংড়া উপজেলায় বণ্যার পানির স্রোতের কারনে বক্তারপুর ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রীজ ভাঙ্গার কারনে উপজেলা সদরের সাথে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১৯৮৫সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের এই ব্রীজটি। বন্যার পানি বৃদ্ধির কারণে শুক্রবার হঠাৎ করে পানির স্রোতে ভেঙ্গে পড়ে ব্রীজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডব, বামনহাট সহ অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রীজ ভেঙ্গে দ্রুত পানি নামার কারনে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসীরা।
এদিকে খবর পাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ অন্যান্যেরা ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শন করেছেন।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বলেন, রাস্তা যেটা ভাঙ্গছে, সেটা সংশ্লিষ্টদের নিয়ে রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। তাছাড়া মানুষদের যোগযোগের জন্য বাশেঁর সাকোঁ তৈরী করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর