,

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

news-image

আবু রায়হান চৌধুরী হোমনা : কুমিল্লার হোমনায় মেধাবী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘মোটিভেশনাল সেমিনার’ এবং এসএসসি ও দাখিল পরীক্ষা-২০১৯ এ জিপিএ-৫ অর্জনকারীসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উক্ত সেমিনার,সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব সূবর্ণা শামীম আলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মো. শহীদ উল্লাহ্, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, হোমনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, হোমনা উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, হোমনা উপজেলা প্রেক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ইসরাত জলিল মীম, শিক্ষার্থী বরকত উল্লাহ্ ও সুমাইয়া আক্তার প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির সঞ্চালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪৮ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর