,

রংপুরে চোরাই অটো রিকশা ও গরু উদ্ধার : গ্রেফতার ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটনের কোতয়ালী ও হারাগাছ থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া একটি অটো রিকশা ও গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে হারাগাছ থানা জমচওড়া বাজারের চারমাথার মোড় এলাকার পাকা রাস্তায় অভিযান চালিয়ে একটি চুরি হওয়া অটো রিকশা উদ্ধার করে। এসময় চোর গঙ্গাচড়ার মৌভাষা এলাকার মঞ্জুম আলীর পুত্র আজিজুল ইসলাম(২৫) ও মর্নেয়া মরিচকাছা এলাকার রাশেদুল ইসলামের পুত্র আনিছুর রহমান(২৫) কে গ্রেফতার করে।
কোতয়ালী থানার কামারপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র রাজু মিয়া(৩৪) এর অটো রিকশাটি চোরের চুরি করেছিল। গোপনে অনুসন্ধান চালিয়ে অটোসহ চোরদের আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলাও হয়েছে।

এদিকে কোতয়ালী থানা পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে গোল চত্বরের দক্ষিন পার্শ্বে রাস্তা থেকে লালমনিরহাটের ঈদগাহ মাঠ এলাকার মৃত সামসুদ্দিনের পুত্র মোঃ আকাশ (৩০), রংপুর মহানগরীর হারাগাছ থানার সারাই নতুন বাজার এলাকার মৃত আমিনুর রহমানের পুত্র সাজ্জাদুর রহমান(৩৪)কে একটি চোরাই গরুসহ গ্রেফতার করেছে। মেডিক্যাল পুর্বগেট এলাকার আজিজার রহমানের পুত্র মোঃ আরিফ শাহরিয়ারের (১৯) বাড়ি থেকে গরুটি চুরি করে নিয়েছিল। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ আরও জানিয়েছে, বিভিন্ন মামলায় গত ২৪ ঘন্টায় পুলিশ কোতয়ালী থেকে ৫, মাহিগঞ্জ থেকে ১, হারাগাছ থেকে ৩ এবং হাজিরহাট থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও আরপিএমপি ট্রাফিক বিভাগ গত ২৪ মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ১৭৩ টি মামলা ও ৪৬,৬০০/- টাকা জরিমানা আদায় করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর