,

ঈদের সকালে সুস্বাদু মিষ্টি

news-image

অনলাইন ডেস্ক : দিন পার হলেই ঈদুল ফিতর। টানা একমাস সিয়াম সাধনার পর বিশ্বব্যাপী উদযাপিত হবে দিনটি। ঈদ মানে উৎসব, আর উৎসব মানেই খাওয়া-দাওয়া। বেশিরভাগ মুসল্লিরাই সকালে মিষ্টিমুখ করে ঈদের নামাজ আদায় করতে যান। অনেকে আবার দুধে ভেজানো খেজুর-খুরমা দিয়ে মিষ্টিমুখ করে নামাজ শেষে সুস্বাদু মিষ্টি খেয়ে থাকেন। তবে দিনটা মিষ্টি দিয়েই শুরু করাটা সুন্নত।

বিশেষ দিনটি উপলক্ষে এবার উপস্থাপন করা হলো জ্বিভে জল আনা সুস্বাদু খাবারের তালিকা। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ঈদের সকালের জন্য মিষ্টি জাতীয় কিছু খাবার।

ক্ষীর খুরমা
ঈদের মিষ্টিতে সেমাই যেন অপরিহার্য। মুসল্লিরা অনেকেই সকালটা শুরু করেন মুখরোচক এই খাবারটি দিয়ে। ক্ষীর খুরমা হলো দুধ খেজুর ও বাদাম দিয়ে তৈরি একটি সুস্বাদু খাদ্য।

শাহী টুকরা
উৎসবে শাহী কিছু থাকবে না তেমন কি হয়? ছোট-বড় অনেকেই মিষ্টির মধ্যে শাহী টুকরা খেতে বেশি পছন্দ করেন। রুটির ছোট টুকরোকে ভেজে কনডেন্সড মিল্কে ডুবিয়ে ড্রাই ফ্রুট ও এলাচ ছড়িয়ে তৈরি করা হয় সুস্বাদু এই খাবারটি।

বাকলাভা
মুচমুচে সুস্বাদু বাকলাভা হলো একটি তুর্কি মিষ্টি। এটি মূলত স্তরে স্তরে বাটার, পেস্তা ও নানা রকম বাদাম দিয়ে তৈরি। বেক করার পর এটি মিষ্টি গোলাপ জলে ডুবিয়ে রাখলে সুন্দর গন্ধ হয়।

ফিরনি
উৎসবে মুখরোচক খাদ্যের মধ্যে একটি হলো ফিরনি। সুস্বাদু এই খাবারটি চাইলে যে কেউই সহজে বানিয়ে নিতে পারেন। দুধে চালের গুঁড়া, এলাচ, জাফরান, গোলাপ জল দিয়ে ঘন করে নিন। এরপর উপরে পেস্তা বাদাম ও অন্যান্য বাদাম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। এটি ঈদের সময় ব্যাপকভাবে তৈরি হয় এবং মাটির পাত্রে পরিবেশন করা হয় যা খাদ্যের তাপমাত্রা কম রাখতে সাহায্য করে।

কুলফি ফালুদা
বাদামে ভর্তি ক্রিমি কুলফি হলো এমন একটি জিনিস যা গরমে আমরা সব সময় খেতে চাই। এটি সহজেই বাড়িতে তৈরি করা যায় দুধ ও বাদাম দিয়ে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী