,

নাসিরপুর জঙ্গি আস্তানায় ফের অভিযান চলছে: মনিরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের পৌর শহরস্থ বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার পাশে জঙ্গি আস্তানা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার গেটে পৌঁছেন তিনি। এরপর তিনি জঙ্গি আস্তানা এলাকার দিকে পায়ে হেটে প্রবেশ করেন। এলাকাটি পরিদর্শন শেষে সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, বড়হাটের আস্তানা ঘিরে রাখা হয়েছে। আমরা জঙ্গি আস্তানা এলাকা রেকি করলাম। বৈরি আবহাওয়ার কারণে নাসিরপুরে সকাল সকাল আমরা অভিযান শুরু করতে পারিনি। এখন নাসিরপুরে আবার অভিযান শুরু হয়েছে। ভবনটি দখলে নেওয়া সম্ভব হয়নি। নাসিরপুরের অভিযান শেষ করে আমরা বড়হাটে অভিযান শুরু করবো। সে লক্ষে অপারেশন পরিকল্পনা করা হচ্ছে। এদিকে বড়হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে যানচলাচল খুবই কম। জনসাধারণকে নিরাপদে সওে যেতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা