,

১৪ মে এফবিসিসিআই নির্বাচন হতে বাধা নেই

news-image

নিউজ ডেস্ক : আগামী ১৪ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (এফবিসিসিআই) নির্বাচন হতে আর কোন বাধা থাকল না। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে এফবিসিসিআই-এর পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন।

এর আগে ১৪ মে অনুষ্ঠিতব্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ ২২ মার্চ এ আদেশ দেন।

কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর এই নির্বাচনে আর কোন বাধা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা