,

মানবসেতু পার হওয়া উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের তৈরি মানবসেতু পার হওয়া আলোচিত উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর জামিন আবেদন মঞ্জুর করেছেন নারী ও শিশু আদালত।

আজ বুধবার বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে এই জামিন প্রদান করেন।

জানাগেছে, দীর্ঘ দুই মাস পর আজ দুপুরে নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষ-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানী শেষে বিকেলে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন।

চাঁদপুর কোর্ট এর পরিদর্শক কবির হোসেন জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে অস্থায়ী ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় অন্য ৪ আসামি আত্মসমর্পন না করায় আদালত তাদের জামিন সম্পর্কে কোন আদেশ দেয়নি।

প্রসঙ্গত, নূর হোসেন পাটওয়ারী হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’ পার হন।

এ ঘটনায় এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশব্যাপী আলোচিত হলে সরকারি একাধিক তদন্ত কমিটি গঠন করে। এতে মামলার এক নম্বর আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে সর্তক করলেও অন্যদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থার নির্দেশ প্রদান করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা