,

বাঘায় জেএমবি ক্যাডার গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর বাঘা উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি ক্যাডার নিউটন হাবিব ওরফে পিন্টু ওরফে ইকবালকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাঘার আড়ানি পৌর এলাকার ভারতিপাড়া মহল্লার মৃত হাকিম উদ্দিনের ছেলে।

বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, বুধবার দুপুরে নিউটনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিউটন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার স্থান ১৫৪ নম্বরে।

তিনি জানান, নিউটন দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। তথ্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, নিউটনের নামে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা আছে। সে মামলায় তিনি জামিনে আছেন। তার বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের