,

অজগরের পেট চিরে পাওয়া গেল আস্ত মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দানবাকৃতির একটি অজগরের পেট চিরে পাওয়া গেল এক আস্ত মানুষ।ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে পাম তেল সংগ্রহ করতে গিয়ে রোববার নিখোঁজ হন আকবর নামে এক ব্যক্তি। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাকে খোঁজার সময় একটি পেট ভর্তি অজগর দেখতে পান তারা। পরে অজগরের পেট চিরে লোকটিকে বের করা হয়।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ২৫ বছর বয়সি আকবরের সন্ধানে বের হয়ে জঙ্গলে একটি বিশাল পেটমোটা অজগর দেখতে পান। তাদের আশঙ্কা ছিল, আকবরকে হয়তো খেয়ে ফেলেছে ২৩ ফুট লম্বা এই অজগর। পরে অজগরটি ধরে তার পেট চেরা হয় এবং এর পেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এঁকে-বেঁকে চলতে সক্ষম এই প্রজাতির অজগর বিশ্বের সবচেয়ে বড় সরীসৃপজাতীয় প্রাণী। পুরোপুরি গেলার আগে শিকারের শ্বাস রোধ করে নেয় এরা।

অজগরের মানুষ মারা ও খাওয়ার ঘটনা খুবই কম। তবে কখনো কখনো শিশু ও ছোট জন্তু খাওয়ার খবর শোনা যায়।

ওয়েস্ট সুলাওয়েসি প্রদেশ পুলিশের মুখপাত্র মুশুরা জানিয়েছেন, গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় আকবর গত ২৪ ঘণ্টা নিখোঁজ রয়েছে। পুলিশ তখন তল্লাশি অভিযান শুরু করে, কিন্তু আকবরকে খুঁজে পায়নি। তবে তাদের পারিবারিক পাম বাগানের পাশে অজগরটি দেখতে পায় তারা।

গ্রামবাসীরাও অজগরটি দেখতে পায়। পেটমোটা, মনে হচ্ছে বড় কিছু খেয়ে ফেলেছে অজগরটি। নড়াচড়া করছে না। গ্রামবাসীর সঙ্গে একমত হয়ে সন্দেহ থেকে অজগরটির পেট চিরতে সম্মত হয় পুলিশ। দেখা যায়, আকবরের মরদেহ এটির পেটে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার