,

মেয়ের নাম ‘আল্লাহ’ রেখে বিপাকে বাবা-মা

news-image

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক দম্পতি তাদের মেয়ের নাম ‘আল্লাহ’ রাখতে চেয়েছিলেন। কিন্তু রাজ্যের কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করায় তারা এখন আইনের আশ্রয় নিয়েছেন।

শিশু কন্যাটির বয়স ২২ মাস। নাম রাখা নিয়ে এ ঝামেলা বাঁধায় এখনো তার কোন নাম নেই। তার মা এলিজাবেথ হ্যান্ডি ও বাবা বিলাল ওয়াক মেয়ের নাম রাখতে চেয়েছিলেন ‘যালিখা গ্রেসফুল লোরেইনা আল্লাহ’।

কিন্তু রাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ নামে কোন বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ ইস্যু করতে অস্বীকার করে। তাদের যুক্তি: বাচ্চার পদবী হতে হবে তার বাবার বা মা’র নামে ‘হ্যান্ডি’ বা ‘ওয়াক’ – কিন্তু ‘আল্লাহ’ কোন পদবী হতে পারে না। এতে ক্ষুব্ধ হয়ে দম্পতিটির পক্ষে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ফুলটন কাউন্টির আদালতে এক মামলা করে দিয়েছে।

শিশুটির বাবা বলছেন, ইচ্ছেমত নাম রাখতে না দেয়াটা একেবারেই অন্যায় এবং তাদের অধিকারের লংঘন। অবিবাহিত এই দম্পতির এর আগে একটি ছেলে হয়েছে। তার নাম ‘মাস্টারফুল মোশিরা আলি আল্লাহ’ বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।

কর্তৃপক্ষ অবশ্য বলছে, শিশুর জন্ম নিবন্ধীকরণের জন্য আইন অনুযায়ী বাবা বা মা’র পদবী ব্যবহার করতে হবে। তা না হলে শিশুটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবে না। তারা বলছে, তবে অভিভাবকরা যদি চান নিবন্ধীকরণের পর উচ্চতর আদালতে আরেকটি আবেদন করে এটা পরিবর্তন করা যাবে, তার আগে নয়।

তবে দম্পতির আইনজীবী বলছেন, এটা খুবই সহজ একটি মামলা। শিশুর নাম কি হবে তা ঠিক করবেন বাবা-মা – এখানে রাষ্ট্রের কিছু বলার নেই। কিন্তু জন্ম সনদ না থাকলে ‘যালিখা’-র নাগরিকত্ব এবং অধিকার নিয়ে নানা সমস্যা তৈরি হতে পারে, এটাই আশংকা।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে