,

৩১ মার্চ থেকে ‘কাঞ্চন-দেবশ্রী’ রসায়ন

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ দেখা`র শুটিংয়ে দেবশ্রী-কাঞ্চনমুক্তি পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার নির্যাস থেকে একই নামে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউডের ইলিয়াস কাঞ্চন এবং টলিউড অভিনেত্রী-রাজনীতিক দেবশ্রী রায়।

জাতীয় চলাচ্চিত্র দিবসকে সামনে রেখে ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্রটি মুক্তি দিতে যাচ্ছে ৩১ মার্চ। ছবিটির চিত্রনাট্য করেছেন অলোক মুখোপাধ্যায় (ভারত)। পরিচালনা করেছেন রেশমী মিত্র (ভারত) এবং সাহাদাত হোসেন (বাংলাদেশ)। এতে কাঞ্চন-দেবশ্রী ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুমাইয়া জান্নাতুল হিমি, মুনিরা ইউসুফ মেমি, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান এবং ভারতের দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।

‘হঠাৎ দেখা’র গল্প প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন জানান, জীবন সায়াহ্নে এসে দুই অভিন্ন হৃদয় বন্ধুর পুনরায় নিজেদের আবিস্কার করে রেলগাড়ির কামরায়। বাল্য কৈশোরের প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা সবই ফিরে দেখা অমিত আর মানসীর। মানসী এখন অন্যের পরিণীতা আর অমিত বিশ্ববিখ্যাত। অনেক লুকোচুরির পর দুজনেই ধরা দেয় দুজনের কাছে। মাঝে বিছিন্ন হয়ে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তবুও দুজনের হিয়ার মাঝে ভেসে ওঠে অনেক মান-অভিমান, অনেক কথা-না কথা। ট্রেন এগিয়ে চলে তার পথে। মানসীর গন্তব্য এসে যায় আগে।

হঠাৎ দেখা’র একটি দৃশ্যে হিমি ও দ্বীপমানসীর বিস্ময় ভরা আকুল প্রশ্ন, আমাদের যেদিন গেছে, সে কি একেবারেই গেছে? অমিতের জবাব, ‘রাতের সব তারা থাকে দিনের আলোর গভীরে’। রেলগাড়ি এগিয়ে যায় এক নীরব প্রেমের সাক্ষী হয়ে।
এরমধ্যে অমিত চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন আর মানসী হলেন দেবশ্রী।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘সেই তুফান’ ছবিতে নায়কের ভূমিকায় শেষ অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। টানা ছয় বছর পর আবারও তিনি নায়ক রূপে বড় পর্দায় হাজির হচ্ছেন ‘হঠাৎ দেখা’র মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের