,

পাহাড়ে বাসরত শতাধিক পরিবারকে সতর্কতা

news-image

নিজস্ব প্রতিবেদক :বর্ষা এলেই প্রতিবছর পাহাড়ধসে ঘটে প্রাণহানির ঘটনা। এ প্রাণহানি ঠেকাতে এবার চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত শতাধিক পরিবারকে অন্যত্র গিয়ে বসবাস করার জন্য সতর্ক করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ সতর্কতা জারি করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের নেতৃত্বে অভিযানকালে পাহাড়ের পাদদেশে বসবাসরত ১৮টি বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করা হয় শতাধিক পরিবারের পানির সংযোগও।
এদিকে, অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ির ১৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের খুলসী জোনের উপ-সহাকারী প্রকৌশলী আ স ম ইউছুপ।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, মাহমুদ উল্লাহ মারুফসহ পুলিশ, পিডিবি কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা