,

মেয়েদের ভার্জিনিটি নিয়ে বিস্ফোরক নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের অভিনেত্রী পিয়া বাজপেয়ী মনে করেন, মেয়েদের ভার্জিনিটি নিয়ে আধুনিক পুরুষরা একেবারেই চিন্তিন নন, এটা নিয়ে একমাত্র মাথা ঘামায় সমাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েদের ভার্জিনিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পিয়া।

পিয়া বলেন, মেয়েদের ভার্জিনিটি নিয়ে আধুনিক পুরুষরা না ভাবলেও সমাজের ভাবনা রয়েছে। সে কারণেই অনেক ছোট শহরে ভার্জিনিটি ফিরে পাওয়ার জন্য অপারেশন করান মহিলারা। আমার ছবি দ্য ভার্জিনেও এই বিষয়টা রয়েছে।

নায়িকার কথায়, এখনকার দিনে বিয়ের আগে বেশির ভাগ ছেলেমেয়েরই প্রেমের সম্পর্ক থাকে। স্বাভাবিকভাবেই সেখানে শারীরিক সম্পর্ক হয়। পরে যখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও মেয়েটি বিয়ে করে তখন ভার্জিনিটি ফেরানোর অপারেশন করিয়ে নেয় অনেকেই। কারণ সমাজে এখনও এটা নিয়ে ট্যাবু রয়েছে।

তবে একজন মেয়ে হিসেবে পিয়া মোটেও এটাকে সমর্থন করেন না।

পিয়া প্রথমে দক্ষিণী সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর হিন্দী সিনেমাতেও অভিনয় করছেন। তাছাড়া একটি ইংলিশ সিনেমাতেও দেখা গেছে নায়িকাকে।

গত বছর শর্ট ফিল্ম ‘দ্য ভার্জিন’ দিয়ে জনপ্রিয়তা পায় পিয়া।

চলতি বছর অভিনয় করছেন ‘মির্জা জুলিয়েট’ নামের একটি ছবিতে। রাজেশ রাম সিং পরিচালিত ‘মির্জা জুলিয়েট’ ছবিতে তার বিপরীতে রয়েছেন দর্শন কুমার।

সিনেমায় পিয়ার চরিত্রের নাম জুলিয়েট। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ