,

কুমিল্লার নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছি না : সিইসি

কুমিল্লা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনবে কুমিল্লার নির্বাচন। গণতান্ত্রিক পরিবেশ যা-ই থাকুক না কেন, কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। আমি কুমিল্লার নির্বাচনকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’

আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সিইসির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

সিইসি বলেন, ‘আমার অর্ডার, কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না। ভোটকেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাঁকে কঠোরভাবে দমন করতে হবে। ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। তাঁর অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’

সাফল্যের সঙ্গে তিনি সবাইকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি