,

জিয়া ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ কবে শুরু হতো বলা মুশকিল : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ কবে শুরু হতো, তা বলা মুশকিল।

আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এই দাবি করেন। বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল ওই প্রদর্শনীর আয়োজন করে।

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, ২৬ মার্চ যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে স্বাধীনতাযুদ্ধ কবে শুরু হতো, এটা বলা মুশকিল। কারণ, তখন জাতি যেভাবে দিকনির্দেশনাহীন হয়ে পড়েছিল, জাতি যেভাবে দিশেহারা হয়ে পড়েছিল, তখন কিন্তু কোন রাজনীতিক নেতৃত্ব জাতিকে সেভাবে কোনো আহ্বান জানায়নি। এই আহ্বানের ফলেই পুরো জাতি সেদিন যুদ্ধে নেমে পড়েছিল।’

বিএনপির মহাসচিব আবারও অভিযোগ করেন, সরকার জঙ্গিবাদ জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ হাসিল করতে চায়। গতকালের বিস্ফোরণে একজনের নিহত হওয়ার বিষয়ে ফখরুল বলেন, ‘প্রশ্ন থেকে যাচ্ছে, যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সে কি তাকে নিহত করবার জন্যই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে? বিশ্বাসযোগ্য বক্তব্যগুলো না এলে জনগণের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হবেই। যে কথাগুলো আমরা বারবার বলে আসছি যে সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না। সরকার চায় এটাকে জিইয়ে রেখে, এই সমস্যাকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।’

জঙ্গিবাদ নির্মূলে সব রাজনৈতিক দলের ঐকমত্য গড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

বাংলাদেশ ব্যাংকের আগুন ইচ্ছাকৃত কি না, সে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ভবনের যে তলায় বৈদেশিক রিজার্ভের ‘ডকুমেন্ট’ থাকে, সেখানেই আগুন লেগেছে। তাই সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে, ডকুমেন্ট নষ্ট করার জন্য এই আগুন ইচ্ছাকৃত কি না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে