,

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন-৩ ও টেন-১ এইচডি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দুই দল ৩৮টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৩৩টিতে। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একটি ম্যাচের ফল হয়নি। ডাম্বুলায় বাংলাদেশের সুখস্মৃতি নেই। আগের সেই দুঃসহ স্মৃতি সরিয়ে সুখময় স্মৃতির জন্ম দিতে পারে কিনা টাইগাররা সেটাই দেখার বিষয়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
১০. তাসকিন আহমেদ
১১. মুস্তাফিজুর রহমান।

একই মাঠে ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল কলম্বোতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে