,

অ্যাসপানের এক বালকের সঙ্গে লাপাত্তা হন কিশোরী ইভানকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রকি মাউন্টেইন্স এলাকায় অ্যাসপেন অবস্থিত। এই এলাকাটি মূলত অবকাশ যাপনের জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের সদস্যদের কাছেও এই এলাকার গ্রহণযোগ্যতা কম নয়। এবারের বসন্তকালীন ছুটি কাটাতে ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিখ ট্রাম্প ছাড়াও ইভানকা তার বাচ্চাদের নিয়ে এখন অ্যাসপানে অবস্থান করছেন। এ সপ্তাহটি তারা সেখানে স্কি করা ছাড়াও ইচ্ছেমতো ঘুরে বেড়াবেন। তবে এই এলাকাটি ইভানকা ট্রাম্পের জন্য বিশেষ স্মৃতি বিজরিত। কারণ কিশোরী বয়সে তিনি এই এলাকাতেই এক সমবয়সীকে নিয়ে লাপাত্তা হয়েছিলেন।

অ্যাসপানের স্থানীয় পত্রিকা ‘অ্যাসপান ডেইলি নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইভানকা যখন কিশোরী ছিলেন তখনও ট্রাম্প পরিবার একবার অ্যাসপানে বেড়াতে গিয়েছিলেন। ইভানকা তখন ট্রাম্প এবং মা ইভানার সঙ্গে নেল-এ বসবাস করতেন। অ্যাসপানে অবকাশযাপনকালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান ইভানকা। তাকে কোথাও খুঁজে না পেয়ে ট্রাম্প শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। পরে অবশ্য পাশের হোটেলের একটি কক্ষে অ্যাসপানের এক বালকের সঙ্গে ইভানকার খোঁজ মেলে।

বহুদিন পর সেই অ্যাসপানেই বেড়াতে গেলেও এবার অবশ্য ট্রাম্প পরিবারের কারোরই হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কারণ তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ের মধ্যে রাখবে অন্তত ১০০ গোয়েন্দা সংস্থা সদস্য। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে ইভানকার অফিস পাওয়ার পরই এই অবকাশ যাত্রা করেন তিনি। বাচ্চাদের নিয়ে স্কি করার সময় আলোচনায় এসেছে ইভানকার পোশাক নিয়েও। জানা গেছে, স্কি করার সময়টুকু পুরোদস্তুর বন্ডগার্লের সাজে ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার। ইভানকার স্বামী জেরার্ড কুশনার কাজে ব্যাস্ততার জন্য ভ্রমণ সঙ্গী হতে না পারলেও পরে তিনি যোগ দিয়েছেন সফরকারী ট্রাম্প পরিবারের সঙ্গে। পেজ সিক্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে