,

লন্ডনে হামলা ইসলামপন্থীদের কাজ : পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টের সামনে পুলিশ সন্দেহভাজন একজন হামলাকারীকে ঘিরে রেখেছে।
লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে হামলা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে লন্ডনের পুলিশ মনে করছে। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ কর্মকর্তা মার্ক রোলি এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাদের বিশ্বাস হামলাকারী সম্পর্কে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। যদিও এ নিয়ে এর বিশদ কিছু জানাননি তিনি।

একজন ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে গতকাল বুধবার তিনজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৪০ জনের মত। এরপর সে পার্লামেন্টের সামনে একজন পুলিশকে ছুরি চালিয়ে হত্যা করে এবং পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারায়।

হামলার সময় একদল ফরাসি শিক্ষার্থী সেখানে ছিল এবং তাদের মধ্যে কয়েকজন আহত হয়। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে রাখা হয় বুধবার মধ্যরাতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে