,

লন্ডন হামলা : নিরাপদে আছেন টিউলিপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ এক টুইটে জানিয়েছেন নিরাপদে আছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি হামলার পর প্রথম টুইটে লেখেন, আমি ভালো আছি, আমার অফিসও নিরাপদ। পার্লামেন্টে ‘সেফ রুমে’ আছি। এখানে ইন্টারনেটের অবস্থা ভালো না। ইতিবাচক বার্তার জন্য ধন্যবাদ।

এর প্রায় ৭ ঘন্টা পর আরেকটি টুইটে তিনি লেখেন, ওয়েস্টমিনিস্টিারের মানুষেরা আজ তাদের সেরাটা দেখিয়েছেন। নিজেদের জীবন ঝুঁকিতে নিয়ে তারা আমাদের রক্ষা করেছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ লন্ডনকেও।

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ব্রিটেনের পার্লামেন্ট ভবনের বাইরে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশের গুলিতে নিহত হন এক হামলাকারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৫ জনে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা