,

তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে : পানিসম্পদমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় এ চুক্তি সম্পাদিত হতে পারে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য ও এসডিজির প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির।

পানিসম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ তৈরি করে বাংলাদেশের পানি সংরক্ষণের চেষ্টা চলছে। ভারতের সঙ্গে ১৯৯৮ সালে হওয়া গঙ্গা চুক্তি অনুযায়ী সরকার গঙ্গা নদীর উপর এই ব্যারেজ তৈরির কথা ভাবছে। ব্যারেজ তৈরি হলে সহজেই পানি সংরক্ষণ করা যাবে।

তিনি বলেন, নদী রক্ষা ও পানি সংরক্ষণের কথা আগে না ভাবার কারণে দেশে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। বর্তমানে সুপেয় পানি ভূগর্ভের অনেক নিচে নেমে যাচ্ছে। এ কারণে আমরা ভূ-পরিস্থ পানি সংরক্ষণের চেষ্টা করছি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে ২৪টি নদী শনাক্ত করে এসব নদী উদ্ধার ও খননের কাজ শুরু হয়েছে। নতুন করে জলাধার তৈরির কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য ও এসডিজির প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের নৌপথ বাড়ানো হচ্ছে। নদী ও খালের পানি সেচ কাজে ব্যবহারের জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

‘ভূ-গর্ভস্থ পানির উৎস আর করো না শেষ, ভূ-পরিস্থ পানিতে বাঁচবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের