,

১৪৪তম মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গাড়ি পোড়ানোর আরো একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এটি ছিল তাঁর বিরুদ্ধে দায়ের করা ১৪৪তম মামলা।

আজ বুধবার সকালে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের ফলে সোহেলের মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে তাঁর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মো. মোস্তফা সরোয়ার সোহান ও এম মাসুদ রানা।

এ বিষয়ে আইনজীবী সোহান সাংবাদিকদের জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এ মামলাসহ উচ্চ আদালত থেকে ১৪৪টি মামলায় জামিন পেয়েছেন। গত ৬ মার্চ তিনি মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে তাঁকে রমনা থানার ২০১৫ সালের ১০ জানুয়ারি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ এ মামলায় জামিন হওয়ায় তিনি যেকোনো সময় মুক্তি পাবেন।

গত সোমবার সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কারাগার থেকে মুক্তির পর যেন তাঁকে পুনরায় গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, সে জন্য হাইকোর্টে ওই রিট আবেদন করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা