,

পৃথিবীতে ফিরল স্পেসএক্সের কার্গো যান

news-image

অনলাইন ডেস্ক : পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্সের কার্গো যান নিরাপদে পৃথিবীতে ফিরেছে। রবিবার প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নভোচারীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ মিশন শেষ হলো।

ড্রাগন ক্যাপসুল নামের এ কার্গো যানে করে গত ২৩ ফেব্রুয়ারি নাসার নভোচারীদের জন্য দুই মেট্রিক টনেরও বেশী খাদ্য সামগ্রী এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের পর প্রায় এক মাস ধরে এটি মহাকাশ কেন্দ্রে ভেড়ানো অবস্থায় ছিল। যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসার আগে মহাকাশের মাইক্রোগ্রেভিটি অবস্থার ব্যাপারে চালানো পরীক্ষার গবেষণা নমুনা এবং নষ্ট পুরাতন যন্ত্রপাতি এ কার্গো যানে তুলে দেন নভোচারীরা।

এসবের ওজন ছিল প্রায় ৪শ’ পাউন্ড। গ্রিনিচ মান সময় ০৯০০ টায় যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা হয়ে গ্রিনিচ সময় ১৬০০ টার কিছু সময় আগে এটি মেক্সিকো উপকূলে অবতরণ করে।

ফরাসি নভোচারী থমাস পাসকুয়েট টুইটারে এক বার্তায় কার্গো যান ড্রাগনকে আজ তাদের বিদায় জানানোর কথা জানিয়েছেন। গত নভেম্বরে মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ছয় নভোচারীর একজন ছিলেন তিনি। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা