,

মৌলভীবাজারে ইছালে সওয়াবের মাহফিলে নারীদের অশ্লীল নৃত্য!

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ইছালে সওয়াবের মাহফিলে নারী শিল্পীদের অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ নিতেশ্বর গ্রামের তথাকথিত পীর শাহ বশির মিয়ার বাড়ির আস্তানার পাশে বশিরের অনুসারী সালেহা বেগমের উঠোনে এ ইছালে সওয়াব মাহফিলের (বার্ষিক উরস) আয়োজন করা হয়।

মূল উরসের পাশে আরো দুটি আসর বসে। স্থানীয়ভাবে এগুলোকে কাফেলা বলা হয়। এই আস্তানার পাশেই রয়েছে নিতেশ্বর দক্ষিণ জামে মসজিদ।

আল্লাহ ও রাসূলের (স) নাম দিয়ে উরস শুরু হলেও রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টেজে পালাক্রমে উঠতি বয়সী ভাড়াটিয়া সুন্দরী তরুণীদের আগমন ঘটে। তারা শুরুতে বিভিন্ন মারফতি ও বাউল গান গাইলেও রাত বারোটার পরেই পাল্টে যায় চিত্র।

এসময় কোমর দুলিয়ে যৌন উত্তেজনামূলক নানা গান পরিবেশন করে। ওই উরসে পৃথক ৩টি কাফেলায় রাত দেড়টা পর্যন্ত ৬জন তরুণী নৃত্য পরিবেশন করে।

এছাড়াও মঞ্চে লাগানো ব্যানারে আয়োজক কমিটির সদস্যদের ছবিসহ নাম টানানো ছিল। এর মধ্যে উজ্জ্বল আহমদ রানা, কামাল মিয়া, বশির মিয়া, আফজল মিয়া, সালেহা বেগম, আল আমিন, নূরুল আমিন ও তোতা মিয়া প্রমুখের নাম উল্লেখযোগ্য।

স্থানীয়রা জানান, রাত ৩টার পর হবিগঞ্জ, শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আনা সুন্দরী নারীদের দিয়ে সুরক্ষিত একটি ঘরে নৃত্য পরিবেশন ও পুরুষদের মনোরঞ্জনও করানো হয়।

নিতেশ্বর গ্রামের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজনু মিয়া বলেন, কালা শাহ, শাহ গাজী ও গাছপীর সাহেবের মত ওলিদের মাজার ও আস্তানা কেন্দ্রিক যে ঢোল-ঢপকি ও গান বাজনা আয়োজন করা হয় তা সত্য। আমি তার সম্পূর্ণ বিরোধী।

স্থানীয় মেম্বার শেখ কাশেম আলী মেয়ে-ছেলে মিলে গান বাজনার সত্যতা স্বীকার করে বলেন, আমার এলাকার প্রতি মেলাতে গান-বাজনা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিষয়টি অস্বীকার করে বলেন, ওই উরসে অশ্লীল নৃত্য হয়েছে এরকম কিছু আমার জানা নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে