,

যে গ্রামের প্রতিটা বাড়ি নারীদের নামে!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলার নিলাঙ্গা তালুকের আনন্দবাড়ী গ্রামে মোট জনসংখ্যা ৬৩৫ জন। এই গ্রামে ঘর পরিচালনার দায়িত্বে রয়েছেন নারীরা। এছাড়া লাতুরেরে এই গ্রামে সব বাড়ির নাম বাইরে মেয়েদের নামে করে দেওয়া হয়েছে।

আনন্দবাড়ী গ্রামে ১৬৫টি বাড়ি রয়েছে। এই প্রত্যেকটি বাড়ির বাইরে রয়েছে নারীদের নাম। এমনকি অনেকেই তাদের জমি নারীদের নামে করে দিয়েছে। জানা গেছে ১৫ বছরের মধ্যে এখানে একটিও মামলা পুলিশের কাছে দায়ের করা হয়েনি। এছাড়া এই গ্রামের প্রাপ্তবয়স্করা ডাক্তারি গবেষণার জন্য তাদের অঙ্গ দান করার প্রতিজ্ঞাও করেছে। এই গ্রামের মানুষের প্রধান পেশা হলো চাষ। গত বছর থেকে বিয়ের জন্য নতুন নিয়ম শুরু করা হয়েছে। নির্দিষ্ট দিনে সামুহিক বিয়ের আয়োজন করা হয়। যার খরচা দেয় গ্রামবাসীরা।

আনন্দবাড়ী গ্রাম সভার সদস্য ন্যানোবা চামে বলেছেন, “দীপাবলীর সময় আমারা যেমন দেবী লক্ষ্মীকে নিজেদের ঘরে নিয়ে আসি, ঠিক তেমনি আমরা আমাদের ঘরের লক্ষ্মীকে সম্মান দেওযার সিদ্ধান্ত নিয়েছি। ”

আনন্দবাড়ী গ্রামের পঞ্চায়েতের প্রধান ভাগ্যশ্রী চামে বলেছেন, “গ্রামের ৪১০ জন বাসিন্দা তাদের অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে, ধূমপান, তামাক, এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে